রিফান্ড ও বাতিলকরণ নীতি
সর্বশেষ আপডেট ৬ অক্টোবর, ২০২৬
যেহেতু প্রতিটি ডিশ অর্ডার পাওয়ার পর রান্না হয়, তাই রিফান্ডের নিয়ম এরকম:
- রান্নার আগে বাতিল: ফোন বা হোয়াটসঅ্যাপে জানান — যে বিকাশ নম্বর থেকে পেমেন্ট করেছেন, সেখানেই আপনার অগ্রিমের পুরো টাকা ফেরত পাঠাব।
- ভুল বা নষ্ট পণ্য: ডেলিভারির ২ ঘণ্টার মধ্যে ছবিসহ জানান — আমরা বদলে দেব অথবা টাকা ফেরত দেব।
- পার্সেল ফিরিয়ে দিলে: যুক্তিসঙ্গত কারণ ছাড়া দরজা থেকে পার্সেল ফিরিয়ে দিলে ডেলিভারি চার্জের অগ্রিম ফেরত দেওয়া হবে না।
রিফান্ড পাঠানো হয় ৩ কার্যদিবসের মধ্যে।




